ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ ছোট্টদের আনন্দে রঙিন পরিবেশ, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে বেতাগীতে মেহেদী উৎসব বেতাগীতে ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রভাষক মোহাম্মদ শাহাদাত হোসেন

কুড়িগ্রামে অসুস্থ গরু জবাই করে বাজারজাতের চেষ্টা, পাঁচজনকে কারাদণ্ড ও জরিমানা

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
  • কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অসুস্থ গরু জবাই করে বাজারজাত করার চেষ্টা করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (২০ মে ২০২৫) দুপুরে উপজেলার কিশামত তবকপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
  • স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র গুরুতর অসুস্থ গরু জবাই করে তা বাজারে বিক্রির পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে সংশ্লিষ্টদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
  • ১. পল্লী চিকিৎসক আজিমনুর রহমান (৪২) ঠিকানা: পশ্চিম নাওডাঙ্গা, উলিপুর পৌরসভা। অপরাধ: নিবন্ধনবিহীন পশু চিকিৎসা। শাস্তি: ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০,০০০ টাকা জরিমানা।
  • ২. পল্লী চিকিৎসক জসিম উদ্দিন (২৮) ঠিকানা: পশ্চিম শিববাড়ি, উলিপুর পৌরসভা। অপরাধ: নিবন্ধন ছাড়াই পশু চিকিৎসা। শাস্তি: ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০,০০০ টাকা জরিমানা।
  • ৩. শাহ আলম ওরফে নাদু (৩৮) ঠিকানা: একতাপাড়া। অপরাধ: পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ লঙ্ঘন। শাস্তি: ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা।
  • ৪. সৌরভ কুমার পাল (৩২) ঠিকানা: কিশামত তবকপুর। অপরাধ: স্বাস্থ্যঝুঁকিপূর্ণ মাংস বাজারজাতের চেষ্টায় জড়িত থাকা। শাস্তি: ৫,০০০ টাকা জরিমানা; শান্তিপূর্ণ আচরণের শর্তে মুচলেকায় মুক্তি।
  • ৫. নুর ইসলাম (৩৪) পেশা: কসাই ও মাংসবাহী মোটরসাইকেলচালক। অপরাধ: অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলেও প্রমাণ দুর্বল হওয়ায় সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
  • উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্যের স্বার্থে এ ধরনের অনৈতিক ও বিপজ্জনক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট আইনের আওতায় ভবিষ্যতেও দোষীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুড়িগ্রামে অসুস্থ গরু জবাই করে বাজারজাতের চেষ্টা, পাঁচজনকে কারাদণ্ড ও জরিমানা

আপডেট সময় : ০৯:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫