ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ ছোট্টদের আনন্দে রঙিন পরিবেশ, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে বেতাগীতে মেহেদী উৎসব

লক্ষ্মীপুর কমলনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বিদ্যুৎ নিয়ে তালবাহানা করলে কঠোর হুঁশিয়ারী স্থানীয়দের 

ডালিম কুমার দাস টিটু
  • আপডেট সময় : ০৪:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 লক্ষ্মীপুর কমলনগর উপজেলায় বিদ্যুৎ নিয়ে তালবাহানা ও ভি আই পি লাইনের নামে বৈষম্য বন্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা। ১৯ মে সোমবার দুপুরে হাজিরহাট বাজারে স্থানীয় এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীগণ এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। বিক্ষোভ মিছিলটি হাজিরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।এসময়  বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী ডেন্টিস ইউনুস হাওলাদার, মোঃ ওমর ফারুক, চাঁদনী প্যাশানের মালিক মোঃ আক্তার, আল সৈয়দ বস্ত্রালয়ের মালিক আল সৈয়দসহ অনেকে। সমাবেশে আরো  বক্তব্য রাখেন বণিক সমিতির সহ-সভাপতি ও রিপোর্টারস ক্লাবের সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব। বক্তারা বলেন, গত এক সপ্তাহ যাবত পল্লী বিদ্যুৎের ডিজিএম বিদ্যুৎ নিয়ে তালবাহানা করে দৈনিক ২ দুই ঘন্টাও বিদ্যুৎ দেয় না। এতে ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হয়। ব্যবসায়ীদের বাসার মালিকদের ফ্রিজের সকল মালামাল নষ্ট হয়ে যাচ্ছে।দিনে এবং রাতের বেলায় বিদ্যুৎ না থাকার কারনে শিশু এবং বৃদ্ধ ও অসুস্থ রোগীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। পল্লী বিদ্যুতের ডিজিএম বলেন, লক্ষীপুরে কাজ চলার কারনে  শুধু  ভিআইপি লাইন ছাড়া বাকি গুলো বন্ধ থাকে । এসময় লক্ষীপুরে বৈদ্যুতিক লাইনে কোনো কাজ চলে না এমন প্রশ্নের তিনি কোনো উত্তর দিতে পারেননি। জনগণের দাবী এক লাইনে ভিআইপি আর অন্য লাইনে বিদ্যুৎ থাকবেনা এটা কখনো মেনে নিবেনা। এটা বৈষম্য, এই বৈষম্যের তারা নিরসন চান। আবারো যদি এমন দুর্ভোগের স্বীকার আর হন তাহলে কঠোর থেকে আরো কঠোর আন্দোলনের  ডাক দিয়ে   কমলনগর বিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন স্থানীয়রা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লক্ষ্মীপুর কমলনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বিদ্যুৎ নিয়ে তালবাহানা করলে কঠোর হুঁশিয়ারী স্থানীয়দের 

আপডেট সময় : ০৪:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫