ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

রাজাপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হাসিবুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৩৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুরে ৯১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রিফাত খান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজাপুর থানা পুলিশ।

শনিবার (১৭ মে) রাতে উপজেলার বাগড়ি বাজার মহিলা কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিফাত খান ঝালকাঠি সদরের কিফাইতনগর গ্রামের মুন্নাফ খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর থানা পুলিশের একটি টিম বাগড়ি বাজার মহিলা কলেজ এলাকার “জামাই শ্বশুর টি স্টল” নামক চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে রিফাত খানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজাপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫