ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

ঝালকাঠিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, থানায় ভাইয়ের মামলা

হাসিবুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১৮৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি শহরের কামারপট্টি রোডের একটি ভাড়া বাসা থেকে কাজি সানজিদা আক্তার লিসা (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ঝালকাঠি সদর থানা পুলিশ।

তিনি ঝালকাঠি শহরের রোনালস রোডস্থ ‘কাজি কম্পিউটার’ এর মালিক ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি কাজি সোলায়মান সুমনের স্ত্রী।

১৭ মে (শুক্রবার) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে পরিবারের সদস্যরা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই কাজি মেহেদি হাসান নকিব বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

নিহতের ভাই মেহেদি হাসান নকিব বলেন, “আমার বোনের সঙ্গে কাজি সুমনের প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের সম্পর্ক নানা সময়ে টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে। আমাদের পরিবারের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল সীমিত। তাঁর দুটি ছোট মেয়ে সন্তান রয়েছে।”

স্বামী কাজি সোলায়মান সুমন বলেন, “বিগত কয়েক মাস ধরেই আমাদের মধ্যে মনোমালিন্য চলছিল। গত সপ্তাহে কুয়াকাটা বেড়াতে যাওয়াকে কেন্দ্র করেও বিরোধ হয়। ঘটনার আগের রাতে এক সন্তানের ছোট একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে কিছুটা কথা কাটাকাটি হয়েছিল। আমি বাচ্চাদের নিয়ে পাশের রুমে ঘুমিয়ে পড়ি। এরপর এ ঘটনা ঘটে।”

ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। নিহতের পরিবার একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।মামলা নম্বর: ১০ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, থানায় ভাইয়ের মামলা

আপডেট সময় : ০৩:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫