ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

সংস্কার শেষ কবে করবেন, কখন নির্বাচন হবে সেটা জনগণ জানতে চায়: রিজভী

মাজহারুল ইসলাম, নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংস্কার কখনও একটা পুরনো ৪ শত বছরের বটগাছের মত এক জায়গায় দাড়িয়ে থাকে না উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, সংস্কার পদ্মা নদীর পানির মতো, মেঘনা নদীর পানির মতো, বঙ্গোপসাগরের সাগরের স্রোতের মত সংস্কার এগিয়ে চলে। যুগে যুগে এবং সময়ে সময়ে জনগণের প্রয়োজন অনুযায়ী সংস্কারের স্রোত অব্যাহত থাকে।

সংস্কার একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়। কবে সংস্কার শেষ করবেন, কী সংস্কার করবেন, সেটা কবে হবে, সে কথাগুলো আপনি কিছু বলছেন না। কখন সংস্কার শেষ করবেন, কখন নির্বাচন হবে সেটা জনগণ জানতে চায়।

শনিবার (১৭ মে) বিকালে নরসিংদীর হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকার থাকলে যে কাজগুলো করতে পারতো, সে কাজগুলো আটকে আছে। শেয়ার বাজার অত্যন্ত নাজুক অবস্থা, নিতপণ্য এর দাম হুহু করে বাড়ছে, কোরবানীর আগে মসলার দাম বেড়ে গেছে। আজকে জবাবদিহি মূলক সরকার আসলে একাজগুলো করতো নির্বাচিত সরকার। এ কাজগুলো তারা করতে পারছে না।

বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। খেলায় গাজীপুরের কাপাসিয়ার আলফাজ উদ্দিন মুক্তার ফাউন্ডেশনকে ২-১ গোলে পরাজিত করে নরসিংদীর শিবপুরের সাতপাইকা ফুটবল একাদশ বিজয়ী হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সংস্কার শেষ কবে করবেন, কখন নির্বাচন হবে সেটা জনগণ জানতে চায়: রিজভী

আপডেট সময় : ০২:৪৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫