ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

গাজীপুরে সাংবাদিকদের উপর বিএনপির সশস্ত্র হামলা, যমুনা টিভির ক্যামেরাপার্সন সহ আহত ১২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ২১২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর জেলার কাপাসিয়া থানার চাঁদপুর ইউনিয়নের চেরাগ আলী মার্কেট এলাকায় গণমাধ্যমকর্মীদের উপর বিএনপির সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন রকি হোসেন গুরুতর আহত হন।

জানা যায়, শনিবার (১৭ মে) কাপাসিয়া উপজেলার বিএনপির একাংশের মতবিনিময় সভায় গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হান্নানের অনুসারীরা ২০-২৫টি মটরসাইকেলযোগে এসে পরিকল্পিতভাবে হামলা চালায়।

হামলার ফুটেজ সংগ্রহকালে হামলাকারীরা সাংবাদিকদের উপরও হামলা শুরু করেন। বেধড়ক হামলায় যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন রকি হোসেন, জেলা গোয়েন্দা সংস্থার (ডিএসবি) সদস্য খোরশেদ সহ ১০-১২ জন সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হন। লুটপাট করা হয় সাংবাদিকের ক্যামেরা এবং ল্যাপটপ।

সহকর্মীরা রকিকে উদ্ধার করে গুরতর আহত অবস্থায় শহীদ তাজ উদ্দিন হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়।

পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের উপর বিএনপির হামলায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরী হয়েছে। গাজীপুরের সাংবাদিকবৃন্দ তাৎক্ষণিকভাবে এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজীপুরে সাংবাদিকদের উপর বিএনপির সশস্ত্র হামলা, যমুনা টিভির ক্যামেরাপার্সন সহ আহত ১২

আপডেট সময় : ০১:৪৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫