ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

সাভারে স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল করা স্বামী গ্রেফতার

রাজ রোস্তম আলী, স্টাপ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:২৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সাভারের হেমায়েতপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর পুলিশকে মরদেহ নিয়ে যেতে বলা স্বামী সাজ্জাদ হোসেন মানিককে (২১) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১৬ মে) রাত ২টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪ এর উপ-পরিচালক মেজর জালিস মাহমুদ খান। এর আগে সন্ধ্যায় বগুড়া জেলার দুপচাঁচিয়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাজ্জাদ হোসেন মানিক নওগাঁ জেলা সদরের আক্কাস আলী মোল্লার ছেলে। তিনি হত্যার উদ্দেশ্যে নওগাঁ থেকে বেড়ানোর কথা বলে স্ত্রীকে সাভারে নিয়ে আসেন। নিহত স্ত্রীর নাম রুমানা আক্তার (১৮), তিনি রংপুর জেলার পীরগাছা থানার সোনারায় গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে।

র‌্যাব জানায়, রোমানা আক্তারের সঙ্গে সাজ্জাদের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ের পর উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হয় গত বছরের ৩০ জুলাই। বিয়ের পর থেকে রোমানা তার স্বামীর সঙ্গে নওগাঁয় তার শ্বশুরবাড়িতে বসবাস করতে থাকেন। তবে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এর জেরে সাজ্জাদ তার স্ত্রী রোমানাকে শারীরিক ও মানসিক অত্যচার করতেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ হয়।

তবে গত ১০ এপ্রিল সাজ্জাদ হোসেন স্ত্রী রুমানাকে নিয়ে বড় ভাইয়ের ভাড়া বাসা সাভারে বেড়াতে আসেন। ২৩ এপ্রিল সকাল ৯টার দিকে রোমানার বাবা জানতে পারেন তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে রোমানার বাবা ঘটনাস্থলে এসে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে তার তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে মরদেহ উদ্ধার করতে বলে পালিয়ে যান সাজ্জাদ।

এ ঘটনায় রোমানার বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ছায়াতদন্ত শুরু করে র‌্যাব-৪। পরে র‌্যাব-৪ ও র‌্যাব-১২ এর যৌথ অভিযানে বগুড়া থেকে গ্রেফতার হন সাজ্জাদ।

সিপিসি-২, র‌্যাব-৪ এর উপ-পরিচালক মেজর জালিস মাহমুদ খান বলেন, গ্রেফতার সাজ্জাদ পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাভারে স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল করা স্বামী গ্রেফতার

আপডেট সময় : ১২:২৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫