ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বড়াইগ্রামে ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাটোর, জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের বড়াইগ্রামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে জোর পূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১৭ মে) সকালে উপজেলার বনপাড়াস্থ একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী রামাকান্তপুর গ্রামের মোঃ মিনারুল ইসলামের পুত্র এবং ঢাকা জজ কোর্টের এডভোকেট মোঃ শরিফুল ইসলাম।

এসময় তিনি তার লিখিত বক্তব্যে জানান, ০২ নং বড়াইগ্রাম ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের ইউপি সদস্য রামকান্তপুর গ্রামের মৃত মেছের প্রামানিক এর ছেলে সাজেদুল ইসলাম সাজদার, ইউপি সদস্যের সহধর ভাই শহিদুল ইসলামের আত্মীয়-স্বজন মিলে গত ১৪ মে দুপুরে কাউকে কিছু না জানিয়ে জমি পরিমাপের নামে গুরুদাসপুর থানাধীন ৮২ নং রওশনপুর মৌজার ২৬৫ নং খতিয়ান ভুক্ত আরএস ৯৩৩ নং দাগের ১৬ শতক জমি জবর দখল করে। উক্ত জমি নিয়ে গুরুদাসপুর সহকারী জজ আদালত, নাটোর এ ৭০/২০০৯ নং মামলা বিচারাধীন রয়েছে। কিন্তু তারা আদালত অবমাননা করে আমাদের বৈধ সম্পত্তি দখল করে নেয়। এবিষয়ে গত ১৬ মে ২০২৫ ইং তারিখে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি, কিন্তু অভিযোগের দায়িত্বপ্রাপ্ত অফিসার আমাকে সম্পূর্ণ অসহযোগিতা করেন।

তিনি আরো জানান, বিগত ২০২৩ সালে এই ভূমিদস্যু ইউপি সদস্য এবং তার আত্মীয়-স্বজনরা আমার পিতার ক্রয় সূত্রে প্রাপ্ত বড়াইগ্রাম উপজেলার ৯১ নং রামকান্তপুর মৌজার আরএস ১৬৫ নং খতিয়ান ভুক্ত ০৯ নং দাগের বৈধ সাড়ে ০৩ শতাংশ জমি জবরদখল করে বসতবাড়ি নির্মাণ করে। এ সংক্রান্ত বিষয়ে তৎকালীন সময়ে একাধিকবার গ্রাম্য সালিশ হইলেও ভূমিদস্যু দখলবাজ ইউপি সদস্য সাজদার সালিশে উপস্থিত না হয়ে আমাদের হুমকি দিয়ে জানাই এই জমি আর ফেরত দেওয়া হবে না।

এ সময় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং ভূমিদস্য দখলবাজ ইউপি সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ন্যায় বিচারের দাবি জানান ভুক্তভোগী এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সাজেদুল ইসলাম সাজদার বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বড়াইগ্রামে ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:৫০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫