ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

খুলনায় বিএনপির তারুণ্যের মহাসমাবেশে নেতাকর্মীদের উৎসবমুখর অংশগ্রহণ

শামীম রেজা, খুলনা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্যকে সামনে রেখে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বিএনপির আয়োজিত ‘তারুণ্যের মহাসমাবেশ’-এ যোগ দিতে দেশের দক্ষিণাঞ্চল থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন।

শনিবার (১৭ মে) সকাল থেকেই ভোলা জেলার চরফ্যাশন, লালমোহন, তজুমদ্দিন ও দৌলতখানসহ বিভিন্ন উপজেলা থেকে প্রায় আড়াই হাজার তরুণ সমর্থক খুলনায় পৌঁছেছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে তাদের আগমন ঘটে।

চরফ্যাশনের চরমানিকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. হাবিবুর রহমান জানান, শুক্রবার দুপুরে যাত্রা শুরু করে গভীর রাতে খুলনায় পৌঁছান তারা। তরুণরা মঞ্চ ঘিরে স্লোগান, ছবি ও উচ্ছ্বাসে মুখর পরিবেশ সৃষ্টি করেন।

(সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ভিড়) ছবি: জে বাংলা 

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খুলনায় বিএনপির তারুণ্যের মহাসমাবেশে নেতাকর্মীদের উৎসবমুখর অংশগ্রহণ

আপডেট সময় : ০৯:১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫