ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

 সৈয়দপুরে নার্সিং শিক্ষার্থীদের রংপুর-দিনাজপুর সড়ক অবরোধ ,মহাসড়কের তীব্র যানজট সৃষ্টি

ইয়ামান শাহবাজ সৈয়দপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন বছর মেয়াদি ডিপ্লোমা নার্সিং কোর্সকে (ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি) ডিগ্রির সমমান দাবিতে রংপুর – দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার সকালে ওয়াবদা মোড়ে রংপুর -দিনাজপুর মহাসড়কে অবস্থান নেন ও চারপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেন। অবরোধকে কেন্দ্র করে সড়কে তীব্র যানজট দেখা দেয়।

সকালে নীলফামারী জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচি থেকে ‘দাবি মোদের একটাই, ডিপ্লোমাদের ডিগ্রি চাই’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’সহ নানা স্লোগান দিতে শোনা যায়।

শিক্ষার্থীরা জানান, নার্সিং কলেজগুলোতে এইচএসসি পাস করে ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রির মান দেওয়া হচ্ছে না। অথচ অন্য শিক্ষার্থীরা এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেই ডিগ্রি সমমান সনদ পাচ্ছেন। এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে।

সে সময় উপস্থিত বক্তারা বলেন, এইচএসসি পাস করে ৩ বছর ধরে ডিপ্লোমা করি আমরা। এরপর আরও ৬ মাস ইন্টার্নি করার পরও আমাদের ডিগ্রির কোনো মূল্য থাকে না। কিন্তু আমরা সেই ইন্টার পাসই থেকে যাই। আমাদের সারাজীবনের পরিশ্রমই বৃথা হয়ে যায়। কাজেই আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের ডিগ্রি দিতে হবে। আমাদের দাবি মেনে না নিলে আন্দোলন আরও কঠোর হবে বলেও জানান শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

 সৈয়দপুরে নার্সিং শিক্ষার্থীদের রংপুর-দিনাজপুর সড়ক অবরোধ ,মহাসড়কের তীব্র যানজট সৃষ্টি

আপডেট সময় : ১০:৩৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫