ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২০

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। তাৎক্ষনিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালকসহ দুইজন নিহত হয়। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২০

আপডেট সময় : ০৫:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫