ঢাকা ০১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

মান্দায় পারিবারিক বিরোধে মা-মেয়ে আহত, থানায় অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ
  • আপডেট সময় : ০৩:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা ও মেয়ে আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কোঁচড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন—কোঁচড়া উত্তরপাড়া গ্রামের প্রবাসী মোকলেছার রহমানের স্ত্রী রিনা বিবি (৩৫) ও তাদের মেয়ে সুমাইয়া আক্তার অন্তরা (১৭)।

চিকিৎসাধীন রিনা বিবি জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় তিনি মেয়ে ও ছেলেকে নিয়ে বাড়িতে থাকেন। স্বামীর অনুপস্থিতিতে দেবর এমদাদুল হক ও তার স্ত্রী সাবিনা খাতুনের সঙ্গে পারিবারিক বিরোধ চলে আসছিল।

রিনা বিবির অভিযোগ, বৃহস্পতিবার সকালে দেবর এমদাদুল, তার স্ত্রী সাবিনা ও মেয়ে নিপা মিলে তাকে মারধর করেন। তার চিৎকার শুনে মেয়ে অন্তরা এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। হামলাকারীরা ঘরের ওয়্যারড্রোব ভেঙে ২ লাখ ৫০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যান। এছাড়া একটি টার্চফোনও ভাঙচুর করা হয়।

অভিযুক্ত এমদাদুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মান্দায় পারিবারিক বিরোধে মা-মেয়ে আহত, থানায় অভিযোগ

আপডেট সময় : ০৩:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫