ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

বি এন পি নেতাকে চাঁদা না দেয়ায় গাভী আটক, বাছুর নিয়ে আদালতে গৃহবধু!

হাসিবুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৫৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ হাজার টাকা চাঁদা না দেয়ায় গাভী নিয়ে আটকে রেখেছেন এক নেতা। কয়েকজনের কাছে বলেও কোন প্রতিকার না পাওয়ায় বাছুর কোলে নিয়ে আদালতে হাজির হয়েছেন গৃহবধু। স্বামী পরিত্যক্তা ওই নারী বৃহস্পতিবার বিচার চাইতে আদালতে গেলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে মামলা না হওয়ায় স্থানীয়দের মধ্যস্থতায় বাছুরকে দুগ্ধ পান করানোর শর্তে ফিরে যান তিনি। রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামের নারগিস আক্তার এ অভিযোগ করেন।

স্থানীয়রা জানান, তার স্বামী আবু বকর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ৫ আগস্টের পর থেকে তিনি এলাকাছাড়া। স্ত্রী ও শিশু সন্তানকে যোগাযোগ না রেখে কোন ধরনের খরচ বহন করছেন না আবুবকর।

গৃহবধূ নারগিস আক্তার জানান, গত কয়েক মাস ধরে স্বামী তার খোঁজ খবরও রাখছেন না। গার্মেন্টসে চাকরি করে তিল তিল করে কিছু অর্থ জমিয়ে সম্প্রতি একটি দুধের গাভী কিনেছেন নারগিস। তার এক মাসের একটি বাছুরও আছে।

কিন্তু নারগিসের স্বামীর কাছে ২০ হাজার টাকা পাওনা অজুহাত দেখিয়ে চাঁদা দাবী করে স্থানীয় শুক্তাগড় ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলাল খান বুধবার (১৪ মে) সকালে দুধের গরুটি নিয়ে যায়।

মা গরুটিকে নিয়ে যাওয়ায় দুধ না খেতে পেরে অসুস্থ হয়ে পড়েছে বাছুরটি। ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বসে বোতলে করেই বাছুরটিকে দুধ খাওয়াতে দেখা যায় নারগিসকে।

অভিযুক্ত মো. বেলাল খান বলেন, ‘৯ বছর আগে একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে নার্গিসের স্বামী আবু বকরকে ২০ হাজার টাকা তুলে দিই; যা এখন সুদে-আসলে ৩০ হাজার টাকায় দাঁড়িয়েছে। আমার টাকা না দেয়ার কারণে আমি গরু নিয়েছি।’

তবে এ ঘটনায় আদালতে কোন মামলা হয়নি। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বাছুরটিকে মা গরুর দুধ খাওয়ানোর জন্য শর্তে ফিরে এবং দুধ খাওয়ানোর জন্য বেলাল খানের বাড়িতে রওনা হন গৃহবধূ নারগিস।

শুক্তাগড় ইউপি সদস্য নুর আলম মল্লিক জানান, নারগিস ও বেলালের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বি এন পি নেতাকে চাঁদা না দেয়ায় গাভী আটক, বাছুর নিয়ে আদালতে গৃহবধু!

আপডেট সময় : ১১:৫৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫