ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ঝালকাঠিতে স্কুল শিক্ষককে প্রকাশ্যে মারধর, থানায় জিডি

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় : ০২:০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির নলছিটি উপজেলায় দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে এক স্কুল শিক্ষককে লাঠি ও স্টিলের পাইপ দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত শিক্ষক মো. অলিউল ইসলাম (৩৩) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৫৮০, তারিখ: ১৩ মে ২০২৫) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, গত ১১ মে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ তেতুলবাড়িয়া বাজারে খোকন খন্দকারের চায়ের দোকানের সামনে দুই ব্যক্তি মো. হাবিব সিকদার ও মো. হেলাল সিকদার হারদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অলিউল ইসলামের ওপর হামলা চালান। তারা লাঠি ও স্টিলের পাইপ দিয়ে এলোপাতাড়ি পেটান, এতে শিক্ষকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং বাম হাঁটুতে গুরুতর জখম হয়।

অভিযোগে বলা হয়, হামলার সময় শিক্ষকের পকেটে থাকা একটি স্যামসাং মোবাইল ফোন ভেঙে ফেলে দেন অভিযুক্তরা, যার ফলে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত শিক্ষক নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

শিক্ষক অলিউল ইসলামের দাবি, হামলার সময় অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন। তারা বলেন, “দোকান ভাড়া না দিলে পরে হাত-পা ভেঙে ফেলা হবে, এমনকি খুন করে নদীতে ফেলে দেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দ্রুতসময়ের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, সাধারন ডাইরি হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে স্কুল শিক্ষককে প্রকাশ্যে মারধর, থানায় জিডি

আপডেট সময় : ০২:০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫