ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

গোপালগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মশালা

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জে “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা” শীর্ষক কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৪ মে গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান।

জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক বিশ্বজিৎ কুমার পাল, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিল্টন বর্মন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জোছনা বেগম প্রমূখ।

বক্তারা নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিশুদের মা-বাবার ন্যায় নৈতিক শিক্ষা প্রদানে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

কর্মশালায় জেলার পাঁচ উপজেলায় ৬,৯৯৯ জন শিশু শিক্ষার্থীদের পাঠদানকারী ২৩৩টি মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গোপালগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মশালা

আপডেট সময় : ১২:২৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫