সংবাদ শিরোনাম ::
খুলনায় যুবলীগ নেতা সোলায়মান মোড়ল গ্রেপ্তার
শামীম রেজা, খুলনা জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১২:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে

খুলনা নগরীর রয়েল মোড় এলাকা থেকে মো. সোলায়মান মোড়ল নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৪ মে) দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি খুলনার ছোট বয়রা এলাকার মো. কালাম মোড়লের ছেলে এবং বটিয়াঘাটা উপজেলা যুবলীগের নেতা।
মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম জানান, সোলায়মান মোড়ল নিষিদ্ধ ছাত্র সংগঠন ও যুবলীগের কিছু ক্যাডারদের সহযোগিতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের উদ্দেশ্যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এছাড়া তিনি ২০২৪ সালের ১২ ডিসেম্বর খুলনা সদর থানায় দায়ের হওয়া একটি মামলায় (মামলা নং-১৯) সন্দেহভাজন আসামি।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পরিদর্শক তৈমুর ইসলাম।










