ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

ঢাকা আশুলিয়ায় মাদ্রাসাছাত্রের লাশ মিলল পুকুরে

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সাভারের আশুলিয়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) সকালে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার কামাল গার্মেন্টসের পাশের পুকুর থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

নিহতরা হলো- পাবনা জেলার সাথিয়া থানা এলাকার রতন মোল্লার ছেলে লিমন মোল্লা (১১) ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকার জিয়াউল সরদারের ছেলে মানিক সরদার (৯)। তারা দুজনেই আশুলিয়া থানাধীন এলাকার একই মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শিশুরা গতকাল থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি তাদের পরিবার। পরে আজ সকালে ওই এলাকার একটি পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় আশুলিয়া থানা পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল্লা আকন্দ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা আশুলিয়ায় মাদ্রাসাছাত্রের লাশ মিলল পুকুরে

আপডেট সময় : ১০:১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫