ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ১০

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় : ০৭:১৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলার রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং এক ঘণ্টার মতো যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে ছেড়ে আসা ‘রাহমা ক্লাসিক’ নামের একটি লোকাল বাস মাদারীপুর যাচ্ছিল। পথিমধ্যে বৌলগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত অন্তত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন— বরিশালের বাউফল উপজেলার সাকুর শিকদারের স্ত্রী তনু বেগম (৩০), তার শিশু কন্যা সাদিকা (৮) ও পুত্র সারাব (৩), মামা সোহাগ (৩৫), একই উপজেলার মিজান (৩৮), বরিশাল সদরের কবির হোসেন (৬০), আজিজ (৫৫), কবির (৪৫) এবং কুমিল্লার মাইক্রোবাস চালক মজিবর রহমান (৫০)। সবাইকে প্রাথমিক চিকিৎসার পর রাজৈর থেকে ঢাকায় রেফার করা হয়।

টেকেরহাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. ইসমাইল বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাস চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। স্থানীয়রা আগেই অন্যান্য আহতদের উদ্ধার করেন।”

মোস্তফাপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সারজিন ফরহাদ জানান, “মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মাইক্রোবাসের যাত্রীরা বেশি আহত হন। তবে কেউ নিহত হননি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ১০

আপডেট সময় : ০৭:১৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫