ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বিড়াল নির্যাতন: সেই উপ-পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পোষা বিড়ালকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে গ্রামীণফোনের একজন কর্মকর্তা, তার স্ত্রী ও গৃহপরিচারিকার বিরুদ্ধে। এ ঘটনা পর্যালোচনা করে ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। আজ মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টার দিকে গ্রামীণফোনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়েছে, গ্রামীণফোন সকল প্রাণীর প্রতি শ্রদ্ধাশীল এবং মানুষ ও প্রাণীর সহাবস্থানে বিশ্বাস করে। সম্প্রতি আমরা একটি পোষা প্রাণী ও আমাদের একজন কর্মীকে ঘিরে একটি ঘটনা সম্পর্কে অবগত হয়েছি।

গ্রামীণফোন আরও জানিয়েছে, আমরা যেকোনো প্রাণীর প্রতি বিরূপ আচরণের কঠোর নিন্দা জানাই। ঘটনাটি তারা দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কাজ করছেন।

জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করেন গ্রামীণফোনের উপ-পরিচালক কাজী হাসান মাহমুদ। সোমবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে পাশের ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকা ইলমা নামে এক তরুণীর পোষা বিড়াল কাজী হাসান মাহমুদের বাসায় ঢুকে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে বিড়ালটিকে লোহার রড দিয়ে মারধর করা হয়। এতে পোষা বিড়ালটি রক্তাক্ত হয়।

এ নিয়ে ফেসবুকে কিছু ভিডিও ও ছবি শেয়ার করেন বিড়ালের মালিক ইলমা। সঙ্গে পুরো ঘটনা তুলে ধরেন, যা ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। এরপর থেকে নেটিজেনরা গ্রামীণফোনকে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।

বিড়ালের মালিক ইলমা পোস্টে যা লিখেছেন

ফেসবুকে বিড়াল নিয়ে লেখালেখির একটি গ্রুপ রয়েছে। সেটির নাম ক্যাট সোসাইটি অব বাংলাদেশ। গ্রুপে ইলমার দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘আজ (সোমবার) দুপুর আনুমানিক ২:৩০টার দিকে আমার ছোট ভাই স্কুল থেকে ফিরে এসে জানায়, সে একটি বিড়ালের চিৎকার শুনেছে। আমি দৌড়ে শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখি আমার প্রতিবেশি কাজী হাসান মাহমুদ (ডেপুটি ডিরেক্টর, গ্রামীণফোন) এবং ফারহানা খানম (কর্মকর্তা, অরিস্টো ফার্মা)-এর ফ্ল্যাটের দরজা খোলা।’

‘আমি তাদের ফ্ল্যাটে গিয়ে দেখি তাদের গৃহকর্মী মজিদা একটি সাদা বিড়ালকে লোহার রড দিয়ে নির্মমভাবে মারছে। আমি গিয়ে বিড়ালটিকে উদ্ধার করি এবং বুঝতে পারি, এটা আমারই বিড়াল। ৫ মাস বয়সী একটি ছোট মেয়ে বিড়াল যাকে আমি কয়েক মাস আগে রাস্তা থেকে উদ্ধার করেছিলাম। সে সবসময় বাসার মধ্যেই থাকে।’

‘বিড়ালটি তখন রক্তাক্ত, কাঁপছে, নাক দিয়ে রক্ত ঝরছে, নড়াচড়া করতে পারছিল না। সে মাত্র ১০ মিনিটের জন্য বাইরে গিয়েছিল, আর এ ১০ মিনিটেই তার শরীর থেঁতলে দেওয়া হলো! এই একই পরিবার ৬ মাস আগে আমার আরেকটি বিড়ালকে ৮ তলা থেকে ফেলে দিয়েছিল, যার ফলে সে ফুসফুসে আঘাত পায় এবং টানা ৯ মাস চিকিৎসা করিয়েও তাকে বাঁচাতে পারিনি।’

‘আমি আজ শান্তভাবে প্রতিবাদ করতে গেলে তারা আমার সঙ্গে অশোভন আচরণ করে, চিৎকার করে আমাকে বের করে দেয়, গালাগালি করে এবং মামলার হুমকি দেয়। অথচ গৃহকর্মী মজিদা নিজেই স্বীকার করেছে, তার ম্যাডাম ফারহানা খানম তাকে বিড়াল মারতে বলেছে। আমার কাছে সিসিটিভি ফুটেজ, ছবি এবং বিড়ালের আর্তনাদের ভিডিও সংরক্ষিত আছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিড়াল নির্যাতন: সেই উপ-পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে গ্রামীণফোন

আপডেট সময় : ১০:৫১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫