ঢাকা ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে র‍্যাব সদস্য নিহত

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা সদরে কালবৈশাখীর সময় গাছের ডাল ভেঙে পড়ে র‍্যাবের এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন। গতকাল রোববার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র‍্যাব-১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবু বক্কর সিদ্দিক মোটরসাইকেলে করে আরেক সহকর্মীর সঙ্গে ক্যাম্পে ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে সাহারবাজার এলাকায় পৌঁছার পর হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় রাস্তার পাশের একটি গাছের ডাল ভেঙে তাদের ওপর পড়ে। এতে আবু বক্কর গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবু বক্করের সঙ্গে থাকা র‌্যাবের আরেক সদস্যও আহত হয়েছেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে র‌্যাবের এক সদস্য নিহত হয়েছেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে র‍্যাব সদস্য নিহত

আপডেট সময় : ০৪:২৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫