ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

মেলান্দহে বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, বাড়ি ছেড়ে পালালেন প্রেমিক

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় : ০৬:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ৩৭৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের মেলান্দহে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকা অনশনে বসেছেন । রোববার (১১ মে ) সকাল সাড়ে নয়টা থেকে উপজেলার চর বানিপাকুরিয়া ইউনিয়নের শিহুরী মধ্যপাড়া ( বড় পুকুর পাড়) এলাকায় আনোয়ারের ছেলে সাগরের বাড়ীতে এই অনশন শুরু করেন।

জানা যায়, মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের থুরিটংকী পাড়া মোখলেসের মেয়ে মীম আক্তার হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের এইচএসসি ২য় বর্ষে অধ্যয়নরত রয়েছে। গত সাড়ে ৫ মাস ধরে মীম আক্তার ও সাগরের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে। সম্পর্কের কারণে তাদের মধ্যে নিয়মিত দেখা-সাক্ষাৎ হতো। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান প্রেমিক সাগর। বিয়ের আশ্বাস দিয়ে আসলেও সাগর বিয়ে আজ না কাল বলে সময় কাল ক্ষেপণ করে।

এদিকে রবিবার সকালে সাগরের বাড়ীতে মীম গেলে সাগর ও তার পিতা আনোয়ার মীমের সাথে আলোচনা করে। এরপর সাগরের মা ধাক্কা দিয়ে মীমকে বাইরে বের করে দিলে অনশন শুরু করেন মীম। এরপর থেকেই সাগর ও তার বাবা বাড়ী থেকে পালিয়ে যায়। রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মীম অনশনেই ছিলেন। সাগরের বোন আশা ছাড়া বাড়ীতে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় এলাকা ও পার্শবর্তী এলাকায় মানুষরা সাগরের বাড়ীতে ভিড় জমাচ্ছে।

প্রেমিকা মীম আক্তার জানান, আমার সাড়ে ৫ মাসের সম্পর্ক। আমার সাথে সব করেছে। আমি সাগরকে ছারা বাচব না। সাগর আমাকে বিয়ে না করলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব।

কথা হলে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান,মেয়ে কিংবা মেয়ের পরিবারের থেকে এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেলান্দহে বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, বাড়ি ছেড়ে পালালেন প্রেমিক

আপডেট সময় : ০৬:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫