ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বজ্রপাতে একদিনেই ১১ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় : ০৫:৪৫:২০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ৫ জন, কিশোরগঞ্জে ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও হবিগঞ্জে ১ জন করে মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া

বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক স্থানে বজ্রপাতে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।নিহতরা হলেন, শামসুল হুদা (৬৫), আব্দুর রাজ্জাক (৪০), জাকিয়া বেগম (৮), মো. সেলিম মিয়া (৬৪) ও মো. জমির খান (২২)। এসময় হামিদা বেগম (৪৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। তারা ৩ জনেই মাঠে কৃষি কাজ করার সময়ে বজ্রপাতে গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের কিপিং বাড়ির মৃত আফছর উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৬০ )। শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া ( ২৮)। এছাড়া কুণিয়ারচর উপজেলার ছয়সূতি গ্রামের কবির মিয়া (৩৫)।

নওগা

নওগাঁয় হঠাৎ কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে কিছু এলাকা। রোববার (১১ মে) বিকেল ৫টার দিকে শুরু হয় এই তাণ্ডব। এতে ব্যাপক ক্ষতি হয়েছে জেলায়। বিশেষ করে জেলার মান্দা, সাপাহার ও পত্নীতলা উপজেলার কিছু এলাকার উপর দিয়ে এই ঝড় বয়ে যায়। ঝড় বৃষ্টির সময় বজ্রাঘাতে উপজেলার কুসুম্বা দিয়াড়াপাড়া গ্রামে জিলুর রহমান নামে এক যুবককে মৃত্যু হয়েছে। নিজের জমিতে কাজ করছিলেন জিল্লুর। ঝড় বৃষ্টি দেখে বাড়ি ফিরছিলেন তড়িঘড়ি করে। কিন্তু পথে ফাঁকা মাঠে বজ্রাঘাতে মারা যান তিনি। এ সময় আহত হন শফিকুল ইসলাম নামে এক যুবক। তাকে চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ

ধান কাটার সময় বিকেলে সদর উপজেলার বুলনপুর গ্রামে বজ্রপাতে মো.কাইমুল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জ

বিকেল ৫টার দিকে জেলার আজমিরীগঞ্জে ড্রেনে গোসল করার সময় বজ্রপাতে সাজু মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের তজম আলী মিয়ার ছেলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বজ্রপাতে একদিনেই ১১ জনের মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৫:২০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫