ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ভান্ডারিয়ায় মোবাইলের দোকানে আগুন, ক্ষতি ৫৫ লাখ টাকা

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১৯৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা বাজারের শেরে বাংলা সড়কে স্বর্ণকার পট্টিতে একটি মোবাইলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দোকানের মালিক দাবি করছে , আগুনে তার ৫৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (৯ মে) ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে পৌরসভা বাজারের শেরে বাংলা সড়কে স্বর্ণকার পট্টির মোবাইলের দোকানে আগুন লাগে। খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ, ঘটনাস্থলে এসে কিছুক্ষনের ভিতরে আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে সাফিন টেলিকম নামের দোকানটি আগুনে পুড়ে পুরোটাই ছাই হয়ে যায়। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগছে বলে ধারণা করা হচ্ছে।

দোকানের মালিক সজীব গাজী বলেন, আমি বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে যাই শুক্রবার দোকানে আসিনি, আমার ব্যক্তিগত কাজের জন্য চন্ডিপুর গেছিলাম, সেখান থেকে বিকেলে বাড়িতে আসি, আর রাতে ঘুমোতে যাবার আগে প্রতিদিনের ন্যায় দোকানের সিসিটিভি চেক করলে অন্ধকার দেখতে পাই, তখন খোঁজ নিয়ে জানতে পারি মার্কেটে আগুন লেগেছে, তাৎক্ষণিক ভাবে চলে আসি। ততক্ষণে সবকিছুই শেষ।

আগুনে নিজের ৫৫ লাখ টাকা ক্ষতি হয়েছে দাবি করে তিনি বলেন, ৬টি মোবাইল কোম্পানীর ডিলার, সকল ধরনের মোবাইল এক্সেসরিজের মাল ও বাটন মোবাইল বিক্রি করতাম, সব মিলিয়ে আনুমানিক ৫৫ লক্ষ টাকার অধিক মালা মাল ছিল। সবকিছুই শেষ হয়ে গিয়েছে।

তিনি আরও বলেন, আমি ধারদেনা করে ব্যবসা করি। সব হারিয়ে আমি নিঃস্ব। ব্যবসায়ীরা টাকা পাবে। প্রশাসন যদি আমাকে সহযোগিতা না করে রাস্তা বসা ছাড়া কোনো উপায় নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভান্ডারিয়ায় মোবাইলের দোকানে আগুন, ক্ষতি ৫৫ লাখ টাকা

আপডেট সময় : ০৫:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫