ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

ঝালকাঠি জেলা জুড়ে ডেবিল হান্ট’ অভিযানে চার আওয়ামী নেতা গ্রেফতার 

হাসিবুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাশকতা দমনে সারাদেশ জুড়ে পরিচালিত ‘অপারেশন ডেবিল হান্ট’ অভিযানে ঝালকাঠি জেলার নলছিটি ও রাজাপুর উপজেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের চার নেতা গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে নলছিটির ভৈরবপাশা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা কামাল (৫৮) ও মগড় ইউনিয়নের শ্রীরামপুর এলাকার যুবলীগ সদস্য শফিকুল ইসলাম (৩৭)। মোস্তফা কামাল এলাকায় কামাল ব্যাপারী নামে পরিচিত ও শফিকুল ইসলাম শহিদুল ইসলামের ছেলে।

এছাড়াও শনিবার সকালে ১১টার দিকে নলছিটি ডিগ্রি কলেজের নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি মোত্তাকি বিল্লাহকে (৪৫) গ্রেপ্তার করে নলছিটি থানা-পুলিশ। তিনি নলছিটি থানা সড়কের মৃত মাওলানা মোজাফফর হোসেনের ছেলে।

নলছিটি থানার ওসি মো. আবদুস সালাম জানান, বিশেষ অভিযান অপারেশন ডেবিল হান্টের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ মে) দ্রুত বিচার আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং শনিবার যাকে আটক করা হয়েছে তাকে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

অপর দিকে অপারেশন অংশ হিসেবে শনিবার রাত ৯টার দিকে রাজাপুর উপজেলার পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে রাজাপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. সবুর হাওলাদারকে আটক করে রাজাপুর থানা-পুলিশ। তার বিরুদ্ধে ঝালকাঠি জেলা বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, আগের করা মামলায় তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠি জেলা জুড়ে ডেবিল হান্ট’ অভিযানে চার আওয়ামী নেতা গ্রেফতার 

আপডেট সময় : ০২:০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫