ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্করে বৌদ্ধ মন্দিরে বুদ্ধ পুর্ণিমা উদযাপন

নিজস্ব সংবাদদাতা, মুন্সীগঞ্জ
  • আপডেট সময় : ০১:৫৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী এলাকায় বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মীয় গুরু, অতীশ দীপঙ্করের জন্মভিটায় নানা আনুষ্ঠানিকতায় মন্দিরে বুদ্ধ পুর্ণিমা উদযাপন করা হয়।

বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। এ উপলক্ষে আজ রোববার ১১ মে সকাল ১০টার দিকে সদরের বজ্রযোগিনী এলাকায় অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের অধ্যক্ষ ভদন্ত করুনানন্দ থের পরিচালনায় এজন্মভিটায় বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মীয় উদযাপন অনুষ্ঠান করা হয়।

বৌদ্ধ ধর্মালম্বীদের মতে জগতের সব প্রাণী সুখী হোক এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ,ফলে স্মৃতিবিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করছেন বুদ্ধ-ভক্তরা।

বৈশাখ মাসের দিনটি উৎযাপনে বৌদ্ধরা দেশের বিভিন্ন স্থানে বুদ্ধপূজা সহ পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ,সমবেত প্রার্থনা করেন। এছাড়াও বৌদ্ধ বিহারগুলোতে ধর্মীয় সভার আয়োজিত করা হয়।

অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের অধ্যক্ষ ভদন্ত করুনানন্দ থের বলেন, গৌতম বুদ্ধ রাজপুত্র হলেও সমস্ত বিলাসিতা ত্যাগ করেন। সংসারের মায়া তাকে আবদ্ধ করতে পারেনি। তার কাছে জাতি, শ্রেণি ও গোত্রের কোনও ভেদাভেদ ছিল না। তিনি মানুষকে মানুষ এবং প্রাণীকে প্রাণিরূপেই মূল্যায়ন করতেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্করে বৌদ্ধ মন্দিরে বুদ্ধ পুর্ণিমা উদযাপন

আপডেট সময় : ০১:৫৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫