ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ ছোট্টদের আনন্দে রঙিন পরিবেশ, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে বেতাগীতে মেহেদী উৎসব বেতাগীতে ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রভাষক মোহাম্মদ শাহাদাত হোসেন

আনসার সদস্যদের বেঁধে সরকারি পশুখাদ্য তৈরির কারখানায় ডাকাতি

রাজ রোস্তম আলী, স্টাপ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৫৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারে টোটাল মিক্সড রেশন (টিএমআর) নামক সরকারি পশু খাদ্য তৈরি কারখানায় দুই আনসার সদস্যকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেঁধে ফের দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের সদস্যরা কারখানার বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত জেনারেটরের দুটি ব্যাটারি পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবলসহ প্রায় নয় লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। এছাড়া প্রতিষ্ঠানটির অফিস কক্ষে থাকা কম্পিউটারের সিপিইউ এবং সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।

রবিবার (১১ মে) ভোরে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকায় অবস্থিত প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পশু খাদ্য তৈরি কারখানা টোটাল মিক্সড রেশন (টিএমআর)-এ ডাকাতির ঘটনা ঘটে।

এর আগেও ২০২৩ সালে একইভাবে কারখানাটিতে হানা দিয়ে ডাকাত দলের সদস্যরা বিদ্যুৎ এর পাওয়ার স্টেশনের ক্যাবল চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা করা হলেও সেটির কোনো সুরাহা হয়নি। যে কারণে দীর্ঘদিন কারখানাটি বন্ধ থাকার পর আবারও নতুন করে চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এদিকে ডাকাতির খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, আনসার বাহিনীসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কারখানাটির দায়িত্বে থাকা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন বলেন, ভোরে কারখানাটিতে ২০-২৫ সদস্যের ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে সীমানা প্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশ করে। এসময় তারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দুই আনসার সদস্যকে রশি দিয়ে বেঁধে বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত জেনারেটরের দুটি ব্যাটারি পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবলসহ প্রায় নয় লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। পরে ডাকাত দলের সদস্যরা প্রথমে আমাদের অফিস বিল্ডিংয়ের গেট ও বিভিন্ন কক্ষের তালা ভেঙে ভেতরে থাকা কম্পিউটারের সিপিউ এবং সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায়।

তিনি বলেন, আমি এখানে যোগ দেওয়ার আগেও ২০২৩ সালে একইভাবে কারখানাটিতে হানা দিয়ে ডাকাত দলের সদস্যরা বিদ্যুৎ এর পাওয়ার স্টেশনের ক্যাবল চুরি করে নিয়ে যায়। এরপর দীর্ঘদিন ওই ক্যাবলের জন্য কারখানায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। এখানে প্রয়োজনীয় লোকবল এবং নিরাপত্তার ঘাটতি থাকায় বার বার ডাকাতির ঘটনা ঘটছে। আশা করি কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

ঘটনাস্থল পরিদর্শনকারী মানিকগঞ্জ জেলা কমান্ড্যান্ট মো. শাহাদাত হোসেন বলেন, টিএমআর-এ ডাকাতির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরস্ত্র দুজন আনসার সদস্যকে বেঁধে রেখে মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

ডাকাতির ঘটনাটি তদন্তের জন্য আমাদের রেঞ্জ কমান্ডার দুই সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। জেলা কমান্ড্যান্ট মানিকগঞ্জ এবং কোম্পানি কমান্ডার মানিকগঞ্জ আনসার ব্যাটলিয়ানকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি আসলে কি হয়েছে।

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ডাকাতি নয় সরকারি পশু খাদ্য কারখানায় একটি চুরির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আনসার সদস্যদের বেঁধে সরকারি পশুখাদ্য তৈরির কারখানায় ডাকাতি

আপডেট সময় : ১২:৫৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫