ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা গ্রেফতার হলেন সুগার মিলের সিআইসি

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় : ০৮:৪৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের এক নারী কর্মচারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে অন্তরঙ্গ মুহুর্তে ধারণ করা একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শফিউদৌলা নামের এক সিআইসিকে (মিলের ইক্ষু ক্রয় কেন্দ্রের ইনচার্জ) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) ভোরে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শফিউদৌলা ওই গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। জানা গেছে, নর্থ বেঙ্গল সুগার মিলে এক সাথে চাকুরির সুবাদে লাভলী নামের এক নারী কর্মচারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে শফিউদৌলার। উপজেলার গোপালপুরের ভাড়া বাড়ীতে থাকতেন শফিউদৌলা। ২০২২ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে ওই বাড়ীতে নিয়ে গিয়ে কৌশলে মোবাইল ফোনে ওই নারীর বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও ধারন করে রাখেন অভিযুক্ত ব্যক্তি। ওই নারী বিষয়টি জানতে পারলে শফিউদৌলা ভুল স্বীকার করে নিজেদের মধ্যে বিষয়টি মিমাংসা করে নেন।

এরপর গত ৬ মে থেকে ৯ মে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপ সেসব ভিডিও দিয়ে টাকা দাবি করা হয়। অন্যথায় ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। টাকা না দেওয়ায় শুক্রবার (৯ মে) সন্ধ্যার দিকে ময়না মনি নামে ফেসবুক আইডি থেকে অশ্লীল ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া হয়।

ভিডিওটি নজরে এলে ভুক্তভোগী নারী শুক্রবার (৯ মে) লালপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

লালপুর থানার ওসি মমিনুজ্জামান জানান, এ ঘটনায় লালপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। রাতেই অভিযান চালিয়ে শফিউদৌলা গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা গ্রেফতার হলেন সুগার মিলের সিআইসি

আপডেট সময় : ০৮:৪৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫