সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগ টাটা বাই বাই: ইলিয়াস হোসেন
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:৪৪:০১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। শনিবার রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠক শেষে রাত ১১টার দিকে গণমাধ্যমের মুখোমুখি হন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
এ সময় আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।
এবার আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন,প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।
আজ ফেসবুকে দেওয়া পোস্টে ইলিয়াস বলেন,আওয়ামী লীগ টাটা বাই বাই।










