ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ঝালকাঠিতে আওয়ামীকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ

হাসিবুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৩০:১১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠিতে গণহত্যাকারী ফ্যাসিষ্ট আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ও জুলাই ঘোষণাপত্র প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকালে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জেলার সর্বস্তুরের ছাত্র-জনতা ও জাতীয় নাগরিক পার্টির ব্যানারে আয়োজিত এ সমাবেশে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

শনিবার সকালে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক’শ নেতাকর্মী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।

সমাবেশে উপস্থিত ছিলেন, এনসিপি সংগঠক মাইনুল আসলাম মান্না, ঝালকাঠি ইসলামী আন্দোলন জেলার সভাপতি আলমগীর হোসেন, জামায়াতে নেতা আব্দুল হাই প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অনতি বিলম্বে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন। তারা আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় যেভাবে ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়েছে, তা জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। সেই দায়ে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে আওয়ামীকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০৩:৩০:১১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫