ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপির তারুণ্যের সমাবেশ ঘিরে মানুষের ঢল, সড়কে যানবাহন চলাচল ব্যাহত

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট সময় : ০২:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপির তারুণ্যের সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের ‍উপস্থিতি ছিলে চোখে পড়ার মতো। মাঠের ভেতর-বাইর লোকারণ্য হয়ে উঠে। তীব্র গরম উপেক্ষা করে চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে আসা এসব নেতা-কর্মীদের ভিড় ছিল। ভিড়ের কারণে নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

আজ শনিবার বেলা ২ টার দিকে নগরের পলোগ্রাউন্ড মাঠে এই তারুণ্যের মহাসমাবেশ শুরু করা হয়। পরে পরে একে নগর ও জেলার বিভিন্ন নেতারা বক্তব্য দেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে সমাবেশ ঘিরে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতা-কর্মীরা। অনেকে শুক্রবার রাতেই সমাবেশে যোগ দিয়েছেন। বিকেল থেকে জনসমুদ্রে পরিণত হয় পলোগ্রাউন্ড মাঠসহ সংলগ্ন বিভিন্ন সড়ক।

বিশেষ করে মাঠের ভেতরের তুলনায় বাইরের সড়কগুলোয় নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় ছিল। একটি সময় নেতা-কর্মীদের ভিড়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক নিউমার্কেট থেকে টাইগারপাসে রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

সেখানে যানবাহন চলাচল তো দূরের কথা পথচারীদের স্বাভাবিক হাটা ছিল কষ্টসাধ্য। নেতা-কর্মীদের ভিড় ঠেলে সড়ক পার হতে হচ্ছে সাধারণ পথচারীদের।

নিউমার্কেট সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় এর প্রভাব পড়ে পার্শ্ববর্তী সড়কগুলোয়ও। সেসব সড়কে যানবাহন চলাচলে ধীরগতি ছিল।

এছাড়া জনস্রোত বিস্তৃত ছিল সমাবেশস্থল থেকে অন্তত আধা কিমি দূরে সিআরবি, এমএ আজিজ স্টোডিয়াম ও কাজীর দেউড়ি ও টাইগারপাস মোড় এলাকা পর্যন্ত। এসব এলাকায় নেতা-কর্মীদের নিয়ে আসা গাড়ির ভিড় ছিলো

জেলাগুলো থেকে নেতা-কর্মীদের নিয়ে আসা বাস, জিপসহ বিভিন্ন যানবাহন রাখার পাশাপাশি নেতা-কর্মীদের ভিড়ে সিআরবি সড়কেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হতে দেখা যায়।

এর আগে মহাসমাবেশ সফল করতে কেন্দ্রীয় নির্দেশনায় বিএনপির তিন অঙ্গ সংগঠন-ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল মাসব্যাপী প্রস্তুতি চালিয়েছিল।

বিএনপি নেতারা জানিয়েছেন, চট্টগ্রাম মহানগরীসহ বিভাগের ৯৯টি উপজেলার নেতাকর্মীরা মিছিল সহকারে মহাসমাবেশে অংশ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপির তারুণ্যের সমাবেশ ঘিরে মানুষের ঢল, সড়কে যানবাহন চলাচল ব্যাহত

আপডেট সময় : ০২:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫