ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বিয়ের প্রলোভনে নারী উদ্যোক্তাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

শামীম রেজা, খুলনা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার ডুমুরিয়া উপজেলায় বিয়ের প্রলোভনে নারী উদ্যোক্তাকে ধর্ষণের অভিযোগে মোঃ আব্দুল্লাহ সরদার (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কাপালিডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী নারী একজন উদ্যোক্তা। অভিযুক্ত আব্দুল্লাহ সরদারের সঙ্গে গত দুই বছর ধরে তার প্রেমের সম্পর্ক চলছিল। এ সম্পর্কের জেরে ওই নারী তার প্রবাসী স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন এবং বাবার বাড়িতে অবস্থান করতে থাকেন।

বৃহস্পতিবার রাতে অভিযুক্ত আব্দুল্লাহ সরদার ওই নারীর শয়নকক্ষে প্রবেশ করে তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেন।

এ ঘটনায় ডুমুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিয়ের প্রলোভনে নারী উদ্যোক্তাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৩৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫