ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে মাজার, খানকাহ, দায়রা ঐক্য পরিষদের কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেদকঃ নোয়াখালীতে এই প্রথম পবিত্র মাজার শরিফ, খানকাহ, দায়রা ঐক্য পরিষদ নামে একটি সূফী ভাবধারার সেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

(৯ মে ২০২৫ইং) শুক্রবার নোয়াখালী পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে শাহ মোহায়মেন খানকাহ শরীফে সংগঠনটি প্রাথমিক আলোচনা সভায় হাজী দেলোয়ার হোসেন শাহজী, মোঃ সিরাজ উল্লাহ, মোঃ ইউছুফ হোসেন, মোশাররফ হোসেন, আহম্মেদ হোসাইন শাওন ও মোঃ নুরুল আমিনসহ মোট ৬ জনকে উপদেষ্টা করে এবং মোঃ আবদুর রহিমকে আহবায়ক, সৌরভ হোসেন আশেকী মাইজভান্ডারিকে যুগ্ম আহবায়ক এবং দ আলমগীর হোসেন আশেকীকে সদস্য সচিব করে খণ্ডকালীন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতী, জি পি সিরাজ, মোঃ সোহেল, মনির হোসেন, আবদুর রহিমসহ মিজানুর রহমান চৌধুরীকে সদস্য করে সর্বমোট ৫১ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

নোয়াখালী জেলা জজকোর্ট সংলগ্ন শাহ মোহায়মেন খানকাহ শরীফে মাজার শরিফ, খানকাহ, দায়রা ঐক্য পরিষদের আয়োজনে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনায় বৃহত্তর নোয়াখালী জেলাতে প্রত্যেকটি মাজার শরিফ, খানকাহ, দায়রা শরীফে প্রাথমিক ভাবে দাওয়াত নামা পৌঁছানো হবে। ক্রমান্বয়ে সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে। সারা বাংলাদেশে পির ওলির মাজার শরিফে হামলা ভাংচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনায় সারা বাংলাদেশে প্রতিবাদ মিছিল দেখা গেলেও নোয়াখালী জেলা শহরে সুন্নিজামাতের কোন প্রতিবাদ সমাবেশের আয়োজন না হওয়ায় উপস্থিত সবাই ক্ষোভ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নোয়াখালীতে মাজার, খানকাহ, দায়রা ঐক্য পরিষদের কমিটি গঠন

আপডেট সময় : ০১:১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫