ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

মাদারীপুরের শিবচরে বেহাল সড়ক, দুর্ভোগে শতাধিক পরিবার

শেখ জায়েদ, মাদারীপুর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের খাড়া কান্দি ও আশপাশের চরাঞ্চলে সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের একমাত্র রাস্তাটি এখন কাদা ও গর্তে ভরা। বর্ষা মৌসুমে সমস্যাটি আরও ভয়াবহ রূপ নেয়, ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রাস্তাটির বেহাল দশা সম্পর্কে সংশ্লিষ্টদের বহুবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাসিন্দা রহিমা বলেন , “একটু বৃষ্টি হলেই রাস্তা কাদায় ভরে যায়। স্কুলে যাওয়া তো দূরের কথা, রোগী নিয়ে হাসপাতালে যাওয়া যায় না। এ যেন আমাদের প্রতিদিনের যুদ্ধ।”

অপর এক কৃষক বলেন, “আমাদের ফসল বাজারে নিতে পারি না, গাড়ি আসে না, মানুষ হাঁটতে পারে না। রাস্তা ছাড়া সব কিছুই আছে।”

এ বিষয়ে স্থানীয় মেম্বার আইয়ুব আলী বলেন, “রাস্তাটি দীর্ঘদিন সংস্কার হয়নি, সেটা সত্যি। আমি নিজেও বিষয়টি ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রকৌশলী অফিসে জানিয়েছি। বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু হবে।

এলাকাবাসী দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদারীপুরের শিবচরে বেহাল সড়ক, দুর্ভোগে শতাধিক পরিবার

আপডেট সময় : ০৭:১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫