ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

তুচ্ছ ঘটনায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় : ০৭:০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর দশমিনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কবিতর্কের এক পর্যায়ে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ফারজানা (২০)। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যার আগে উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহত স্বামী কাওসার (২০) ওই গ্রামের কামাল হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাজধানী ঢাকায় কাওসারের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে প্রেম থেকে তাদের বিয়ে হয়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে খাবার খেয়ে দুজন একসঙ্গে শুয়েছিলেন। সন্ধ্যার আগে ফারজানার পিতার বাড়ি রংপুরে যাওয়া নিয়ে কাওসারের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রী ফারজানা ছুরি দিয়ে স্বামী কাওসারের পুরুষাঙ্গে কোপ দেন। গুরুতর রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়েন কাওসার। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন ও স্থানীয়রা কাওসারকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শওকত ওসমান তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে ফারজানা বলেন, পরিচয়ের পর থেকেই কাওসার নানান প্রলোভনে আমাকে আগের স্বামীকে তালাক দিতে বাধ্য করে। সেখানে আমার দুটি সন্তান রয়েছে। আমার বাসার দুই লাখ টাকার মালামাল বিক্রি করে তিন মাস আগে আমাকে বিয়ে করে ওদের গ্রামের বাড়িতে নিয়ে আসে কাওসার। এরপর আমাকে ঘর থেকে বের হতে দেন না কাওসারের মা। আমার জীবন নষ্ট করে দিয়েছে। তাই আমি এ কাজ করেছি।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তুচ্ছ ঘটনায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

আপডেট সময় : ০৭:০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫