ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

২ লাখ টাকার জাল নোটসহ ঝালকাঠীর যুবকসহ, গ্রেপ্তার ২

হাসিবুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৩৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে ২ লাখ ২৫ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। গত বুধবার গভীর রাতে বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৮-এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার অমিত হাসান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বরিশাল সদর উপজেলার চরকাউয়া গ্রামের মিজান হাওলাদার (১৯) এবং ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার লেবুবুনিয়া এলাকার ফরিদ হোসেনের ছেলে নাঈম হোসেন (২৫)। এদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বরিশাল বন্দর থানায় মামলা করেছে র‌্যাব। আদালতের মাধ্যমে আসামিদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ওসি রফিকুল ইসলাম।

র‌্যাব-৮-এর মিডিয়া অফিসার অমিত হাসান বলেন, কর্ণকাঠি গ্রামের বড় মোল্লাবাড়ি সড়কে বেশ কয়েক ব্যক্তি জাল টাকার নোট কেনাবেচার জন্য উপস্থিত হয়। তখন সেখানে অভিযান চালিয়ে মিজান ও নাঈমকে আটক করা হয়। এরপর মিজানের ব্যাগ তল্লাশি করে ১ লাখ জাল টাকা উদ্ধার করা হয়। মিজানের দেওয়া তথ্যমতে, চরকাউয়া গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে আরও ১ লাখ ২৫ হাজার ৩১৫টি জাল নোট জব্দ করা হয়। এসময় জাল টাকা ছাপানোর কাজে ব্যবহৃত ১টি করে প্রিন্টার ও ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

২ লাখ টাকার জাল নোটসহ ঝালকাঠীর যুবকসহ, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৬:৩৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫