ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

নাটোরে আদালতের বিচারকাজে বাধা দেয়ার অভিযোগে আইনজীবীর দন্ড, ক্ষমা চেয়ে পার

নাটোর, জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে আদালতের মধ্যে হট্টগোল ও বিচারকাজে বাধা দেওয়ার অপরাধে অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ নামের এক আইনজীবীকে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শানু আকন্দ। পরে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় সেই দণ্ড স্থগিত করে আইনজীবী আলেক উদ্দিন শেখকে তিরস্কার করেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে ছেড়ে দেওয়ার আদেশ দেন।

আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

আদালতের কর্মচারী বুলবুল আহমেদ বলেন, আজ বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শানু আকন্দের আদালতে মারামারিসংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালে আইনজীবী আলেক উদ্দিন শেখ বিচারককে শুনানি না করার জন্য চাপ দেন।

এ সময় অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ আদালতে হট্টগোল শুরু করেন এবং আদালতের কাজে বাধা দেন। তখন আদালতের নির্দেশে তাঁকে আটক করে আদালতের হেফাজতে নেওয়া হয়। পরে আসামির বিরুদ্ধে পেনাল কোডের ২২৮ ধারার অপরাধ আমলে গ্রহণ করে ফৌজদারি কার্যবিধির ৪৮০ ধারা অনুযায়ী তাৎক্ষণিকভাবে অভিযোগ গঠন করেন। গঠিত অভিযোগ আসামিকে পড়ে শোনালে আসামি দোষ স্বীকারপূর্বক ক্ষমা প্রার্থনা করেন। আসামিকে পেনাল কোডের ২২৮ ধারায় ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। কিন্তু আসামি স্বেচ্ছায় দোষ স্বীকারপূর্বক ক্ষমা প্রার্থনা করায় তাঁর বিরুদ্ধে ইতিপূর্বে কোনো ফৌজদারি মামলা না থাকায় এবং শারীরিক অসুস্থতা বিবেচনায় আসামিকে সংশোধনের সুযোগ প্রদানের স্বার্থে অর্থদণ্ড স্থগিত করে আসামিকে তিরস্কার করা হয়।

নাটোর আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদ মাহমুদ মিঠু বলেন, আইনজীবী আলেক উদ্দিন শেখ আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চান। পরে বিকেলে তাঁকে মুক্তি দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নাটোরে আদালতের বিচারকাজে বাধা দেয়ার অভিযোগে আইনজীবীর দন্ড, ক্ষমা চেয়ে পার

আপডেট সময় : ০২:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫