ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৫ মে থেকে নাটোরে আম-লিচু পাড়া শুরু

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় : ১১:৪১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১৫ মে থেকে নাটোরে সব ধরনের পরিপক্ক গুটি আম ও মোজাফফর জাতের লিচু গাছ থেকে নামাতে এবং বাজারজাত করতে পারবেন সংশিষ্ট আম চাষী ও ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৮ মে) নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ ও আম চাষী এবং ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে জেলা প্রশাসক আসমা শাহীন এ তথ্য ঘোষণা করেন।

এসময় সভায় বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান, নাটোর সদর উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহানসহ সংশিষ্ট আম চাষী ও বাগান মালিকরা।

নাটোরে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী, আগামী ১৫মে থেকে সব ধরনের গুটি জাতের আম পাড়া ও বাজারজাত শুরু হবে। এরপর থেকে আগামী ২৫ মে গোপালভোগ আম, ৩০ মে রাণী পছন্দ, খিরসাপাত, লক্ষণভোগ ২ জুন, ১২ জুন ন্যাংড়া, ১৫ জুন আম্রপালি, ২৫ জুন ফজলি, হাড়িভাঙ্গা ও মোহনভোগ, ৪ জুলাই মল্লিকা, ১০ জুলাই বারি-৪, ২০ জুলাই আশ্বিনা এবং গৌরমতি আম আগামী ১০ আগস্ট গাছ থেকে সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।

অপরদিকে আগামী ১৫ মে থেকে মোজাফফর জাতের লিচু এবং বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু ২৫ মে গাছ থেকে সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়।

আরও জানানো হয়, এই সময়ের আগে যদি কোনো জাতের আম পরিপক্ক হয় তাহলে উপজেলা কৃষি বিভাগ ও প্রশাসনের অনুমতি সাপেক্ষে কৃষক গাছ থেকে আম ও লিচু সংগ্রহ করতে পারবেন বলে সভায় জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৫ মে থেকে নাটোরে আম-লিচু পাড়া শুরু

আপডেট সময় : ১১:৪১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫