ঢাকা ০২:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

স্মার্টফোন কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় : ০৭:১৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্মার্টফোন কিনে না দেওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ইয়ামিন (১৫) নামের এক কিশোর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের গুয়াবাড়ি গুচ্ছগ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত কিশোর ইয়ামিন ওই এলাকার আব্দুল হাকিম ও সকিনা বেগম দম্পতির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়ামিন মায়ের কাছে স্মার্টফোন কিনে দিতে কয়েক দিন ধরেই বায়না ধরে আসছিল। মা সকিনা বেগম পাথর শ্রমিক হওয়ার কারণে টাকার অভাবে ছেলেকে ফোন কিনে দিতে পারছিলেন না। বুধবারও ফোন কিনে দেওয়ার জন্য বায়না ধরে এ কিশোর।

এর মাঝে সন্ধ্যায় বাড়িতে ঘরের দরজা বন্ধ থাকায় জানালা দিয়ে ইয়ামিনের মরদেহ ঝুলতে দেখে পরিবারের লোকজন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সবার ধারণা, মোবাইল কিনে দিতে না পারায় ইয়ামিন আত্মহত্যা করেছে।

ইয়ামিনের মা সকিনা বেগম জানান, ‘ছেলে কিছু দিন ধরেই আমার কাছে টাচ ফোন কিনে দিতে বায়না করছিল। কিন্তু এই ফোন কিনতে তো অনেক টাকা লাগে। এতো টাকা কই পাবো। পাথরের কাজ করি। ঠিকমতো খেতে পারি না। ঘটনার সময় আমি বাইরে ছিলাম। পরে ঘরের দরজা বন্ধ থাকায় জানালা দিয়ে দেখি ছেলের মরদেহ ঝুলছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসাথে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্মার্টফোন কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

আপডেট সময় : ০৭:১৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫