ঢাকা ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

নাটোরে মহাসড়ক থেকে পলিথিনে মোড়ানো খণ্ডিত হাত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর সদর উপজেলার দত্তপাড়া সেতু এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে আজ বুধবার রাতে মানুষের একটি খণ্ডিত হাত পাওয়া গেছে। হাতটি সবুজ রঙের একটি পলিথিনে মোড়ানো ছিল। পাশে একই রঙের আরও দুটি পলিথিন পড়ে থাকলেও তাতে কিছু ছিল না। পুলিশের ধারণা, চলন্ত কোনো গাড়ি থেকে হাতটি ফেলে দেওয়া হতে পারে।

সদর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রাত আটটার দিকে দত্তপাড়া সেতুর কাছে তিনটি সবুজ রঙের পলিথিন পড়ে থাকতে দেখা যায়। বাতাসে একটি পলিথিন খুলে গিয়ে মানুষের একটি খণ্ডিত হাত বেরিয়ে আসে। অন্য দুটি পলিথিন বাঁধা। বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না। বিষয়টি জানাজানি হওয়ার পর সেখানে লোকজন ভিড় করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী কাওসার আহমেদ বলেন, হাতটি কবজির নিচ থেকে কাটা। পাঁচটি আঙুল থাকলেও বৃদ্ধাঙ্গুলির পাশে আরও একটি ছোট আঙুল দেখা যায়। হাতটি দেখে বয়স্ক মানুষের বলে মনে হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ হাতটির ব্যাপারে খোঁজখবর নেওয়া চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নাটোরে মহাসড়ক থেকে পলিথিনে মোড়ানো খণ্ডিত হাত উদ্ধার

আপডেট সময় : ০৩:৫৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫