ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

স্বামীর নির্যাতনে নিভে গেল এক তরুণীর প্রাণ

শামীম রেজা, খুলনা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা মহানগরীর হরিণটানা থানার জয়খালি ঘোলা এলাকায় স্বামীর নির্যাতনে জান্নাতি আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যুর অভিযোগ উঠেছে। পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।

জান্নাতির স্বামী আবু সালেহ গাজী টেপু (৩৫) পারিবারিক কলহের জেরে ২ মে রাত সাড়ে ১০টার দিকে তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে জান্নাতিকে খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডসংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীনও স্বামী টেপু তাকে মারধর করেন বলে দাবি করেছেন পুলিশের কর্মকর্তারা। ভোরে মৃত্যুর পর জান্নাতির মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার জানান, টেপুকে প্রথমে সোনাডাঙ্গা থানা-পুলিশ আটক করে এবং পরে তাকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বামীর নির্যাতনে নিভে গেল এক তরুণীর প্রাণ

আপডেট সময় : ১০:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫