ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

এসএসসি পরীক্ষার উত্তর বলে দেওয়ায় এক কেন্দ্রের ১০ শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১২১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষার উত্তর বলে দেওয়ার অভিযোগে একটি কেন্দ্রের দায়িত্বে থাকা ১০ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ মে) দুপুরে উপজেলার খাষকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষাকালে শিক্ষার্থীদের উত্তরপত্র বলে দেওয়ার সময় তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া শিক্ষকরা হলেন— আকদাস হোসাইন (৪০), রফিকুল ইসলাম (৫২), শরিফুল ইসলাম (৪৩), শফিকুল ইসলাম (৪৪), আব্দুল বাতেন (৪৫), মো. আনোয়ার (৩৬), জাবের আলী (৪১), জাহাঙ্গীর আলম (৫১), মোস্তাক আহমেদ (৩৬) ও আবুল কালাম (৪১)।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, পরীক্ষা চলাকালে শিক্ষকরা শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান কেন্দ্রে পরিদর্শনে যান। অভিযোগের সত্যতা পাওয়ার পর তিনি ১০ শিক্ষককে আটক করার নির্দেশ দেন।

ওসি আরও জানান, রাতেই কেন্দ্র সচিব নুরুজ্জামান ওরফে বাদশা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার শিক্ষকদের থানায় রাখা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এসএসসি পরীক্ষার উত্তর বলে দেওয়ায় এক কেন্দ্রের ১০ শিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫