ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ভারতের হামলায় পাকিস্তানে নিহত ২৬, মসজিদেই প্রাণ গেছে ১৪ জনের

জে বাংলা আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন একসঙ্গে প্রাণ হারিয়েছেন পাকিস্তানের বাহাওয়ালপুর এলাকার ‘সুবহান আল্লাহ’ নামের একটি মসজিদে। বুধবার (৭ মে) এ তথ্য জানিয়েছে বিবিসি, আর নিহতদের পরিচয় নিশ্চিত করেছে জঙ্গিগোষ্ঠী জয়শ-ই-মোহাম্মদ (জেইএম)।

জেইএম এক বিবৃতিতে জানায়, মসজিদে নিহতদের মধ্যে রয়েছেন গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা মাওলানা মাসুদ আজহারের পরিবারের ১০ জন সদস্য এবং তার ৪ জন ঘনিষ্ঠ সহযোগী। নিহতদের মধ্যে মাসুদ আজহারের বড় বোন, তার স্বামী, ভাতিজা, ভাতিজার স্ত্রী, এক ভাতিজি ও পাঁচটি শিশু রয়েছে। এছাড়া তার তিনজন ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের একজনের মা-ও ওই হামলায় নিহত হয়েছেন।

ভারতের এই হামলার বিষয়ে এখন পর্যন্ত ভারত বা পাকিস্তানের সরকারিভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

বিবিসির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মঙ্গলবার (৬ মে) মধ্যরাতের পর পাকিস্তানের বিভিন্ন এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। নয়টি ‘সন্ত্রাসবাদী অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে দিল্লি। তবে ইসলামাবাদের দাবি, হামলা চালানো হয়েছে ছয়টি স্থানে এবং এগুলোর কোনোটিই সন্ত্রাসী ঘাঁটি ছিল না।

উল্লেখ্য, ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ২০১৯ সালের ফেব্রুয়ারিতে আত্মঘাতী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হন। সেই ঘটনার তদন্তে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) অভিযোগ তোলে যে, এই হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন জয়শ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহার এবং তার ভাই আবদুর রউফ আসগর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভারতের হামলায় পাকিস্তানে নিহত ২৬, মসজিদেই প্রাণ গেছে ১৪ জনের

আপডেট সময় : ০১:১৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫