ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

এক্সপ্রেসওয়েতে ছাদ উড়ে যাওয়া সেই বাসচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ছাদ উড়ে যাওয়া সেই বাসচালক শহীদুল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গতকাল মঙ্গলবার (৬ মে) দিনগত রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শহীদুল শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১০) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।

শামীম হাসান সরদার জানান, গত ১৭ এপ্রিল দিনগত রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বরিশাল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের ছাদ উড়ে যায়। অথচ ওই ভয়াবহ অবস্থাতেই বাসটি অন্তত ৫ কিলোমিটার চালিয়ে নিয়ে যান চালক। যাত্রীদের চিৎকার আর আতঙ্ক তৈরি হলে চালক বাস থামিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন ১৮ এপ্রিল শ্রীনগরের হাঁসাড়া হাইওয়ে থানায় বাসটির অজ্ঞাতনামা মালিক, চালক ও হেলপারকে আসামি করে পুলিশ পরিদর্শক (এসআই) আতাউর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এক্সপ্রেসওয়েতে ছাদ উড়ে যাওয়া সেই বাসচালক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫