ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ময়লার স্তূপে পাওয়া গেল চট্টগ্রাম কোতোয়ালি থানার অস্ত্র

কাউছার আলম (স্টাফ রিপোর্টার)
  • আপডেট সময় : ০৩:১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের পর পুলিশ বলছে, সেগুলোর মধ্যে দুইটি কোতোয়ালী থানা পুলিশের। যেগুলো গেল বছর সরকার পতনের দিন থানার অস্ত্রাগার থেকে লুট হয়েছিল। এছাড়া উদ্ধার করা আরেকটি রিভলবার নগরীর অন্য কোনো থানা থেকে লুট করা হয়েছিল বলে পুলিশের ধারণা।

নগর পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নগরীর বাকলিয়া থানার মেরিন ড্রাইভের উত্তর পাশে সিরাজ জমিদারের বাড়ি সংলগ্ন ময়লার স্তূপ থেকে সোমবার রাতে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলের তৈরি দুইটি ৯ এমএম পিস্তল, ইংল্যান্ডের তৈরি একটি রিভলবার ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করে।

ডিবির উত্তর ও দক্ষিণ জোনের উপ-কমিশনার হাবিবুর রহমান প বলেন, পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পিস্তল দুটি গত ৫ আগস্ট কোতোয়ালি থানার অস্ত্রাগার থেকে লুণ্ঠিত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়লার স্তূপে পাওয়া গেল চট্টগ্রাম কোতোয়ালি থানার অস্ত্র

আপডেট সময় : ০৩:১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫