ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

না ফেরার দেশে প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা পিপলু

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

না ফেরার দেশে নাটোরের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু। আজ ৬ মে মঙ্গলবার সকাল আটটার দিকে ঢাকার একটি বেসরকারি ক্লিনিকের আইসিইউতে মৃত্যুবরণ করেন তিনি।

তিনি দীর্ঘদিন ধরে বোন ম্যারো রোগে ভুগছিলেন। নিঃসন্তান নবীউর রহমান পিপলু মৃত্যু কালে স্ত্রী ভাই বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি জাতীয় দৈনিক সমকাল এবং একুশে টেলিভিশন এর নাটোর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ১৯৫৭ সালে ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের জলঙ্গিতে প্রশিক্ষণ নিয়ে দেশের উত্তরের নওগাঁ এবং বগুড়ার বিভিন্ন অঞ্চলে যুদ্ধে অংশগ্রহণ করেন।

সদা হাস্যোজ্জ্বল এই বীর মুক্তিযোদ্ধা অনেকের সাংবাদিকতার গুরু হিসেবে পরিচিত। অত্যন্ত কৌতুক প্রিয় লোক ছিলেন নবীউর রহমান পিপলু। অনেক কষ্টে ও তিনি তার সহকর্মীদের সঙ্গে মজার ছলে কথা বলতেন। তার মৃত্যুতে নাটোরের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবাদ বেদনা জ্ঞাপন করেছেন নাটোর পৌরসভার সাবেক মেয়র উমা চৌধুরী জলি। তিনি জানান, বীর মুক্তিযোদ্ধা পিপলু তার বড় ভাইয়ের মতো ছিলেন। তার মৃত্যুতে ভালো একজন ব্যক্তির অভাব পূর্ণ হবার নয়। নাটোর এক কীর্তিমান বীর মুক্তিযোদ্ধাকে হারালো। সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্টু বলেন, আমরা তাকে সবাই বট বৃক্ষ বলতাম। এমন একজন বট বৃক্ষের ছায়া সরে গেল আমাদের অঙ্গন থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

না ফেরার দেশে প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা পিপলু

আপডেট সময় : ১১:৪৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫