ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বাগেরহাটে দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

মোঃ মুন্না শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটে দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সদস্যরা।

সোমবার (৫ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জজ আদালতের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক এফ. এম. জাহাঙ্গীর হাসান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির অঞ্জন কুমার দাস, আবুল বাশার, ইমতিয়াজ শাওন প্রমুখ।

বক্তারা বলেন, বিচার বিভাগীয় কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে থাকেন। অথচ তাদের পদোন্নতি, বেতন ও ভাতাসহ বিভিন্ন ক্ষেত্রে চরম অসঙ্গতি রয়েছে। এসব সমস্যার দ্রুত সমাধান এখন সময়ের দাবি। সরকার অতি দ্রুত আমাদের দাবি মেনে নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

বিচার বিভাগীয় কর্মচারীদের দাবিগুলো হলো—

বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন করে পদস্থ আদালত ও ট্রাইব্যুনাল সহায়ক কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করা।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে তাদের বেতন-ভাতা প্রদান এবং স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন।

জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম থেকে ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম থেকে ১২তম গ্রেডভুক্ত করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাগেরহাটে দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

আপডেট সময় : ০২:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫