ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ

প্রয়াত বিএনপি নেতা এ্যাডভোকেট আবুল মনসুর আহম্মেদ এমপি পরিবারের গর্ব সাইবুর রহমানের জাতীয় যুব পুরস্কার অর্জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 বিভাগীয় ব্যুারো:

ময়মনসিংহের ত্রিশালের ছেলে জাতীয় পর্যায়ে গৌরবের আরও একটি পালক যুক্ত হলো প্রয়াত বিএনপি নেতা আবুল মনসুর আহম্মেদ এমপির পরিবারের মুকুটে। তারই উত্তরসূরি মোঃ সাইবুর রহমান অর্জন করেছেন জাতীয় যুব পুরস্কার, যা দেশের যুব সমাজে নেতৃত্ব, উদ্যোক্তা ও সামাজিক কর্মকাণ্ডে অসাধারণ অবদান রাখার জন্য প্রদান করা হয়।

মোঃ সাইবুর রহমান দেশের একজন উদীয়মান যুব সংগঠক ও সফল উদ্যোক্তা হিসেবে ইতোমধ্যেই পরিচিতি লাভ করেছেন। তরুণ সমাজকে স্বনির্ভর করতে ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান তৈরি করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বর্তমানে শতাধিক তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।

তবে সাইবুর রহমানের পরিচয় শুধু একজন উদ্যোক্তা হিসেবেই সীমাবদ্ধ নয়। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে নেতৃত্ব দিয়েছেন। সমাজে শিক্ষার সুযোগ, ন্যায্য অধিকার এবং সমান মর্যাদার প্রশ্নে তিনি বরাবরই সোচ্চার ছিলেন।

জাতীয় যুব পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই পুরস্কার শুধু আমার ব্যক্তিগত স্বীকৃতি নয়, এটি তরুণদের প্রতি রাষ্ট্রের আস্থার প্রতিফলন। আমি চাই, দেশের প্রতিটি যুবক তাদের স্বপ্ন বাস্তবায়নের সাহস পাক।”

প্রয়াত এ্যাডভোকেট আবুল মনসুর আহম্মেদ এমপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রজ্ঞাবান রাজনীতিবিদ হিসেবে জাতীয়ভাবে সুপরিচিত ছিলেন। তার নীতি ও আদর্শকে ধারণ করেই মোঃ সাইবুর রহমান আজ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় এক দৃষ্টান্ত হয়ে উঠেছেন।

জনগণের প্রত্যাশা মোঃ সাইবুর রহমান ভবিষ্যতেও তাঁর কর্ম ও আদর্শ দিয়ে জাতিকে গর্বিত করবেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রয়াত বিএনপি নেতা এ্যাডভোকেট আবুল মনসুর আহম্মেদ এমপি পরিবারের গর্ব সাইবুর রহমানের জাতীয় যুব পুরস্কার অর্জন

আপডেট সময় : ০১:১৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫