ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

নরসিংদীতে ছেলের হাতে মা খুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪৯:০২ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীর শিবপুরে ছেলের হাতে খুন হয়েছেন মা। এ ঘটনায় ছেলে জাবের হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।

শনিবার (০৩ মে) দিবাগত রাতে উপজেলার বৈলাব গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শামসুন্নাহার (৭০)। তিনি শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, জাবের হোসেন একজন মাদকসেবী। বড় ছেলে প্রবাসে থাকায় ছোট ছেলে জাবেরকে নিয়ে বাড়িতে থাকতেন মা শামসুন্নাহার। মাদকের টাকার জন্য প্রায়ই সে মায়ের সঙ্গে খারাপ আচরণ করত। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় জাবের হোসেন মাদকের টাকা না দেওয়ায় মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মাকে হত্যা করে সারারাত একই রুমে অবস্থান করছিল ছেলে। মৃত মায়ের একটি হাত ভাঙা ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। খবর পেয়ে রোববার সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে শিবপুর মডেল থানার পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, মাদকাসক্ত জাবের হোসেন ঘরের ভেতরে তার মাকে মাথায় আঘাত করে হত্যা করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য তা নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরসিংদীতে ছেলের হাতে মা খুন

আপডেট সময় : ১২:৪৯:০২ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫