ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

*আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে ফিলিস্তিন উলামা পরিষদের শোক প্রকাশ*

নিজস্ব প্রতিবেদক,
  • আপডেট সময় : ০৯:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ষীয়ান আলেম, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন মহাসচিব ও সদ্য সাবেক প্রধান উপদেষ্টা, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক এবং আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি আল্লামা সুলতান যওক নদভী (রহ.) এর ইন্তেকালে গভীর শোক জানিয়েছে ফিলিস্তিন উলামা পরিষদ (হাইয়াতু উলামা ফিলিস্তিন)।

শনিবার (৩ মে) সংগঠনটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই শোক জানানো হয়।

বিবৃতিতে পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে বলা হয়, “হে প্রশান্ত আত্মা! তুমি তোমার প্রভুর দিকে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তুষ্টিকর অবস্থায়। আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো।”

শোকবার্তায় আরও বলা হয়, আল্লামা সুলতান যওক নদভী রহ. ছিলেন বাংলাদেশের অন্যতম বরেণ্য আলেম, দাঈ ও মুজাহিদ। শিক্ষা, দাওয়াত ও জিহাদের ক্ষেত্রে তিনি এক বর্ণাঢ্য জীবন অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক এই সংগঠনটি বাংলাদেশের সংগ্রামী জনতা ও গোটা মুসলিম উম্মাহর প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের মাগফিরাত কামনায় দোয়া করে বলে, আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করেন, নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মপরায়ণদের সঙ্গী করেন এবং তাঁর পরিবার, স্বজন, সহকর্মী ও ছাত্রদের যেন আল্লাহ তায়ালা ধৈর্য ধারণের তাওফিক দান করেন।

শোকবার্তার শেষে বলা হয়, নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তাঁর কাছেই ফিরে যাবো।

আল্লামা সুলতান যওক নদভী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। গত ১৮ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের স্পেশাল ডিজিজ ইউনিটে (এসডিইউ) ভর্তি করা হয়। শুক্রবার (২ মে) দিবাগত রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানেই ইন্তেকাল করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

*আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে ফিলিস্তিন উলামা পরিষদের শোক প্রকাশ*

আপডেট সময় : ০৯:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫