ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

চৌদ্দগ্রাম কৃষি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টে কারাদণ্ড এবং ভেকু জব্দ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম কার্যকর করার জন্য চৌদ্দগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশনায় অদ্য ২ ৮/০৪/২০২৫ তারিখ চৌদ্দগ্রাম উপজেলার পৌরসভায় অবস্থিত শ্রীপুর এলাকায় জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জনাব জাকিয়া সরওয়ার লিমা, সহকারী কমিশনার (ভূমি), চৌদ্দগ্রাম, কুমিল্লা। অভিযান পরিচালনায় সহায়তা করেন চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম।

ভেকু মেশিন দিয়ে পৌরসভার শ্রীপুর এলাকায় কৃষিজমির মাটি কাটা হচ্ছে এবং এতে পার্শ্ববর্তী জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এই অভিযোগের ভিত্তিতে উক্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ঘটনার সত্যতা পাওয়া যায়। অভিযান পরিচালনাকালে দেখা যায় যে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ভেকু দিয়ে কৃষি জমির মাটি কাটা হচ্ছে এবং এতে পার্শ্ববর্তী অন্যান্য জমিরও ব্যাপক ক্ষতি হচ্ছে। ঘটনাস্থলে একটি ভেকুসহ মাটি কাটার সাথে জড়িত একজনকে পাওয়া যায়৷

ঘটনাস্থলে মাটিকাটার সাথে জড়িত ০১ জন ব্যক্তিকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ঘটনাস্থলের মাটি কাটায় ব্যবহারকৃত ভেকু জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চৌদ্দগ্রাম কৃষি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টে কারাদণ্ড এবং ভেকু জব্দ।

আপডেট সময় : ০৪:১৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫